🔁 রিটার্ন পলিসি (Novoling Return Policy)
Novoling গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তবে ফ্যাব্রিক পণ্যের প্রকৃতির কারণে আমাদের রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি নিম্নরূপ:
✔ যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য:
- • ভুল পণ্য বা ভুল পরিমাণ পাঠানো হলে।
- • পণ্যে উৎপাদনজনিত ত্রুটি (যেমন: ছেঁড়া, বড় দাগ বা ক্ষতিগ্রস্ত কাপড়) থাকলে।
- •ডেলভারির সময় পণ্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে।
⏰ রিটার্নের সময়সীমা:
পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে আমাদের জানাতে হবে। ৩ দিন পার হয়ে গেলে কোনো অভিযোগ বা রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
❌ যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়:
- • থ্রি-পিস বা আনস্টিচ কাপড় কাটার পর।
- • পণ্য ব্যবহার, ধোয়া বা আয়রন করা হলে।
- • বিশেষ ডিসকাউন্ট বা ফ্ল্যাশ সেলের অফার করা পণ্যের ক্ষেত্রে।
- • কাস্টমারের ব্যক্তিগত পছন্দ পরিবর্তন বা ভুল সাইজ অর্ডার করার কারণে।
📹 আনবক্সিং ভিডিও (Unboxing Video) এর শর্ত:
ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটি নেওয়ার পর প্যাকেজিং খোলার সময় একটি স্পষ্ট আনবক্সিং ভিডিও তৈরি করা বাধ্যতামূলক। কোনো পণ্যে ত্রুটি বা ভুল পণ্য আসার প্রমাণ হিসেবে এই ভিডিওটি আমাদের প্রদান করতে হবে। ভিডিও বা সঠিক ছবি ছাড়া রিটার্ন প্রসেস করা সম্ভব হবে না। পণ্যটির মূল ট্যাগ ও প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
🔄 রিফান্ড এবং এক্সচেঞ্জ পলিসি:
- • আমাদের টিম ভিডিও ও ছবি যাচাই শেষে উপযুক্ত মনে করলে নতুন রিপ্লেসমেন্ট করে দেবে।
- • ই-কমার্সে ক্যাশ রিফান্ড সাধারণত প্রযোজ্য নয় (প্রয়োজনে সমমূল্যের অন্য পণ্য নিতে পারবেন)।
- • ডেলিভারি চার্জ সাধারণত অফেরতযোগ্য।
📞 আমাদের সাথে যোগাযোগ করুন:
WhatsApp / কল: 09696899607 / 01754281393
Website: www.novoling.com